ড্রাগন ও পাক-ষড়যন্ত্রের পর্দাফাঁস! চিনা সিসিটিভি-র গোপন লেন্সেই কি নজরবন্দি ভারতীয় সেনা?

ভারতের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বলয় নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, চিনা সফটওয়্যার এবং সিসিটিভি ব্যবহার করে ভারতের সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে গোপন অভিযান চালাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সিএপিএফ ক্যাম্পের গতিবিধি সরাসরি চিনা সার্ভার হয়ে পৌঁছে যাচ্ছিল ইসলামাবাদের হাতে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে ধরা পড়েছে এক ভয়ংকর মডিউল। ‘ইসিক্লাউড’ (EseeCloud) নামক একটি চিনা প্ল্যাটফর্মের মাধ্যমে ন’টি সৌরশক্তিচালিত সিম-যুক্ত ক্যামেরা বসিয়েছিল পাক গুপ্তচরেরা। এই ডিভাইসগুলি গুয়াংঝোর একটি সংস্থার ডেটা সেন্টারে সরাসরি ভিডিও পাঠাত, যা পাকিস্তান থেকে রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করা হতো। এর মূল লক্ষ্য ছিল ভারতের কৌশলগত পরিকাঠামোকে চিহ্নিত করা, যাতে ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে নিখুঁত আঘাত হানা যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, স্পেনের ড্রাগ নেটওয়ার্ক ও দুবাই-ভিত্তিক এক ভারতীয় অপারেটরের মাধ্যমে এই জাল বিছানো হয়েছিল। ট্রাক চলাচলের উপর নজর রাখার অজুহাতে গুরুত্বপূর্ণ সামরিক রুটে এই ক্যামেরাগুলি লাগানো হয়। ইতিমধ্য়েই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দাদের মতে, এই ছক অনেকটা ইজরায়েলি মোসাদের হ্যাকিং কৌশলের অনুকরণে সাজানো হয়েছে। এই ঘটনার পর দেশজুড়ে চিনা নজরদারি সরঞ্জামের ব্যবহার নিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy