ডুরান্ড লাইনে রক্তক্ষয়ী মহাযুদ্ধ! খাজা আসিফের হুঙ্কার, তালিবানের পাল্টায় মৃত ৫৫ পাক সেনা

অভিশপ্ত ডুরান্ড লাইনকে কেন্দ্র করে এবার সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ল পাকিস্তান ও আফগানিস্তান। গত ২৪ ঘণ্টায় দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত সংঘাত চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে, এখন যুদ্ধ ছাড়া পথ নেই।”

ইসলামাবাদের দাবি, পালটা ‘গাজাব লিল হক’ অভিযানে তারা ১৩০ জনেরও বেশি তালিবান সেনাকে খতম করেছে এবং ধ্বংস করেছে ২৭টি ঘাঁটি। অন্যদিকে, তালিবান সরকার সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে যে, তাদের অভিযানে ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে এবং তারা পাকিস্তানের ১৯টি সেনা পোস্ট দখল করে নিয়েছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন, তালিবানরা আফগানিস্তানকে ভারতের ‘উপনিবেশ’ বানিয়ে ফেলেছে এবং সেখান থেকে সন্ত্রাসবাদ রপ্তানি করা হচ্ছে। পাল্টা আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, পাকিস্তানই প্রথমে সীমান্ত লঙ্ঘন করে নারী ও শিশুদের হত্যা করেছে, যার জবাব দিতেই এই হামলা। পাকতিকা, খোস্ত ও কান্দাহারসহ বিস্তীর্ণ সীমান্ত এলাকা এখন কার্যত রণক্ষেত্র। দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করায় দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy