ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ‘পেনশনভোগীদের বঞ্চনা আর নয়’ – কড়া বার্তা রাজ্যগুলিকে!

মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে দেশের সমস্ত রাজ্য সরকারের জন্য বড়সড় ধাক্কা ও পেনশনভোগীদের জন্য স্বস্তির খবর শোনাল সুপ্রিম কোর্ট। শুক্রবার, ১০ এপ্রিল এক যুগান্তকারী রায়ে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ডিএ প্রদানের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা যাবে না।

বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি প্রসন্ন বি. ভারালের বেঞ্চ কেরালা সরকারের একটি আপিল খারিজ করে এই রায় দেন। উল্লেখ্য, কেরালা সরকার আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে কর্মরতদের ১৪% ডিএ দিলেও পেনশনভোগীদের দিচ্ছিল ১১%। আদালতের পর্যবেক্ষণ, মুদ্রাস্ফীতি এবং জিনিসের দাম বৃদ্ধি কর্মচারী ও পেনশনভোগী—উভয়কেই সমানভাবে প্রভাবিত করে। তাই তাঁদের দুটি আলাদা শ্রেণিতে ভাগ করা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ‘সমতার অধিকার’-এর পরিপন্থী।

আদালত স্পষ্ট করে দিয়েছে, আর্থিক সীমাবদ্ধতা কখনোও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভিত্তি হতে পারে না। এই রায়ের ফলে কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (KSRTC) মতো সংস্থাগুলিকে এখন বকেয়া-সহ সমান হারে ডিএ মেটাতে হবে। এই নির্দেশ আগামী দিনে পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যের ডিএ মামলাতেও গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy