শরীরের প্রোটিনের ঘাটতি মেটাতে রোজকার ডালে ভরসা রাখেন অনেকেই। কিন্তু রান্নার ছোট ছোট কিছু ভুলে ডালের আসল পুষ্টিগুণ ও ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতিতে ডাল রান্না না করলে তা থেকে আয়রন বা জিঙ্ক শোষণ করতে পারে না শরীর। জেনে নিন ডাল রান্নার ৫টি মারাত্মক ভুল ও প্রতিকার:
১. ডাল না ভিজিয়ে রান্না: ডাল সরাসরি কুকারে দেওয়া সবথেকে বড় ভুল। অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখলে এতে থাকা ‘ফাইটিক অ্যাসিড’ কমে, যা হজমে সাহায্য করে এবং পুষ্টির শোষণ বাড়ায়।
২. ভেজানো জল ফেলে দেওয়া: অনেকেই ডাল ভেজানো জল ফেলে দেন। মনে রাখবেন, ওই জলে প্রচুর খনিজ ও ভিটামিন মিশে থাকে। তাই ওই জলসহ ডাল সেদ্ধ করাই শ্রেয়।
৩. শুরুতেই নুন দেওয়া: ডাল সেদ্ধ করার শুরুতেই নুন দিলে সেদ্ধ হতে সময় বেশি লাগে এবং প্রোটিনের গঠন ভেঙে যায়। ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর নুন দেওয়া সঠিক পদ্ধতি।
৪. অতিরিক্ত সেদ্ধ করা (Overcooking): ডাল একদম গলিয়ে ফেললে ফাইবার ও ভিটামিন বি-কমপ্লেক্স নষ্ট হয়ে যায়। প্রেশার কুকারে ২-৩টি সিটি দেওয়াই যথেষ্ট।
৫. ভুল ফোরন: অতিরিক্ত তেল-মশলার বদলে হিং, জিরে বা আদা দিয়ে ফোরন দিলে ডাল দ্রুত হজম হয়।





