ট্রেনে কম্বল চাওয়া নিয়ে ধুন্ধুমার! রেল কর্মীর হাতে খুন ভারতীয় সেনা জওয়ান, জানুন লোমহর্ষক ঘটনাটি

এক মর্মান্তিক ঘটনায় জম্মু তাওয়ি-সাবরমতি এক্সপ্রেসে কম্বল ও চাদর নিয়ে তর্কাতর্কির জেরে প্রাণ গেল ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের। মৃত সেনা জওয়ানের নাম জিগার চৌধারি। অভিযুক্ত রেল কর্মীর নাম জুবায়ের মেমন।
জানা গিয়েছে, গত ২ নভেম্বর রাতে পাঞ্জাবের ফিরোজপুর স্টেশন থেকে ট্রেনটির স্লিপার কোচে এই ঘটনাটি ঘটে। সেনা জওয়ান জিগার চৌধারি একটি কম্বল এবং একটি চাদর চেয়েছিলেন, যা সাধারণত এসি কোচে যাত্রীদের সরবরাহ করা হয়। রেল কর্মীরা তা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে বচসা শুরু হয়।
এই তর্কাতর্কি চরম আকার ধারণ করলে ওই রেল কর্মী সেনা জওয়ানকে মারধর করেন এবং তাঁর পায়ে ছুরিকাঘাত করেন। এতে সেনা জওয়ানের পায়ে থাকা ধমনী কেটে যায়, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
মামলা ও গ্রেফতার:
ঘটনার পর টিটিই-র পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। ট্রেনটি বিকানেরে পৌঁছানোর পর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১০৩(১) এর অধীনে একটি হত্যার মামলা নথিভুক্ত করা হয়। অভিযুক্ত রেল কর্মী জুবায়ের মেমনকে পুলিশ গ্রেফতার করেছে এবং খুনের সময় ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে।