ট্রাম্পের বিরুদ্ধে শর্ত ভাঙার তোপ ইরানের! ২৪ ঘণ্টাতেই ভেস্তে গেল যুদ্ধবিরতি?

পশ্চিম এশিয়ার আকাশে স্বস্তির বাতাবরণ তৈরি হতে না হতেই ফের ঘনীভূত যুদ্ধের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দু’সপ্তাহের যুদ্ধবিরতি ২৪ ঘণ্টা পার করার আগেই খাদের কিনারায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দাবি, শান্তি আলোচনার জন্য নির্ধারিত ১০টি শর্তের মধ্যে তিনটি ইতিমধ্যেই ভেঙেছে আমেরিকা ও তার সহযোগী ইজরায়েল।

ইরানের অভিযোগ, প্রথমত, লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ইজরায়েল মাত্র ১০ মিনিটে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ২৫৪ জনকে হত্যা করেছে। দ্বিতীয়ত, ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে এবং তৃতীয়ত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে অস্বীকার করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির জেরে ইরান ফের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট ও আকাশছোঁয়া দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ১০ দফা দাবিতে ইরান স্পষ্ট জানিয়েছে, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy