টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ৪ বারের বিধায়ক, তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি চুঁচুড়ার অসিতের!

০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন। মঙ্গলবার কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা ঘোষণা করার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন একাধিক প্রবীণ নেতা। টিকিট না পেয়ে একদিকে যেমন রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায় কান্নায় ভেঙে পড়েন, অন্যদিকে চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদার সরাসরি দলের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করেছেন।

চুঁচুড়ায় এবার অসিত মজুমদারের বদলে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে দল। এই খবর পাওয়ামাত্রই অসিতবাবু বলেন, “দল আর করব না, পার্টি থেকে বিশ্রাম নিলাম। আমি কি চাকর নাকি?” তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজনে আবারও আইনজীবীর পেশায় ফিরে যাবেন। শুধু অসিত বা খগেশ্বর নন, টিকিট না পেয়ে অভিমানী বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারীও। তবে তিনি ক্ষোভ না উগরে সোশ্যাল মিডিয়ায় গত ৫ বছরের কাজের খতিয়ান দিয়ে আবেগঘন পোস্ট করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের তালিকায় বাদ পড়েছেন ৭৪ জন বিদায়ী বিধায়ক। হেভিওয়েটদের মধ্যে রয়েছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও তাজমূল হোসেন। ব্রাত্য থেকেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তী। তালিকায় নাম নেই পরেশ পাল, স্বর্ণকমল সাহা, রত্না দে নাগ এবং বিবেক গুপ্তার মতো পরিচিত মুখদের। নির্মল ঘোষ টিকিট না পেলেও তাঁর ছেলেকে প্রার্থী করে পরিবারে ভারসাম্য রেখেছে দল। অন্যদিকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের ঠাঁই হয়নি এবারের তালিকায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy