জাতীয় পতাকার আদলে গাউন পরে চরম ট্রোলের মুখে উর্বশী, জয়পুরে কোন বিতর্কে জড়ালেন অভিনেত্রী?
August 24, 2026

জয়পুরে আয়োজিত ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর চূড়ান্ত পর্বে নজর কাড়তে গিয়ে বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনুষ্ঠানে ভারতীয় পতাকার তিন রঙের আদলে তৈরি একটি জমকালো গাউন পরে উপস্থিত হন তিনি। জাফরান, সাদা এবং গভীর সবুজ রঙের স্ট্র্যাপলেস এই পোশাকটিতে ফুটিয়ে তোলা হয়েছিল অশোক চক্র দ্বারা অনুপ্রাণিত একটি নীল বৃত্তাকার নকশাও।
নিজের ফ্যাশন-ভাবনা ব্যাখ্যা করে উর্বশী জানান, তিনি নিজেকে ভারতের প্রতিনিধি হিসেবে অনুভব করেই এমন পোশাক বেছে নিয়েছেন। তবে ফ্যাশনের দুনিয়ায় এই দেশপ্রেমের প্রকাশ নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পোশাকের ডিজাইনে জাতীয় পতাকার ব্যবহার নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও কটাক্ষ।