‘ছৌ’ নাচকে ‘ছাউ’ বলতেই চরম ট্রোলিং-এর শিকার ইধিকা পাল, নায়িকাকে ধুয়ে দিল নেটিজেনরা!

জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল এবার দেবের সঙ্গে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ ছবিতে অভিনয় করছেন। সম্প্রতি ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ গানটি তাকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে। কিন্তু ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার প্রকাশের আগেই এক সাক্ষাৎকারের কারণে চরম ট্রোলিং-এর শিকার হয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ইধিকা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচকে ভুলভাবে ‘ছাউ’ বলে উচ্চারণ করেন। তিনি বলেন, “ছাউ করেছি, ছাউয়ের একটা ছোট অংশ। ছাউ একটা খুবই ডিফিকাল্ট ফোক।” এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাকে নিয়ে ট্রোলিং শুরু করেন। অনেকে তার এই ভুল উচ্চারণকে পুরুলিয়ার সংস্কৃতিকে অবজ্ঞা করার সমতুল্য মনে করছেন।

নেটিজেনদের মন্তব্যে ছেয়ে গেছে তার ভিডিওর কমেন্ট বক্স: একজন লিখেছেন, “ছাউ? ছৌ নৃত্যশিল্পীদের কী দুর্দিন এল।”আরেকজন কটাক্ষ করে লিখেছেন, “আমি ছাউ শুনে হাউ হাউ করে কেদে ফেললাম।”অন্য একজন লিখেছেন, “দিদি বিদেশ (বাংলাদেশ) ঘুরে এসেছে না, ওই জন্য ছৌ কে ছাউ বলছে।”এই ধরনের মন্তব্যে বোঝা যাচ্ছে, একজন শিল্পীর কাছে তার সংস্কৃতির সঠিক জ্ঞান থাকা কতটা গুরুত্বপূর্ণ।