ভারতীয় রেলের অন্দরে মাঝেমধ্যেই নানা অদ্ভুত ঘটনা ঘটে, তবে এবারের ঘটনাটি সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ট্রেনের আপার বার্থে বসে থাকা এক শিশু সরাসরি নিচে থাকা সহযাত্রীর গায়ে মলত্যাগ করেছে। এই নজিরবিহীন ও চরম অস্বস্তিকর ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল ইন্টারনেট।
@gharkekalesh নামক এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের কামরার ভেতর প্রবল উত্তেজনা। আপার বার্থে এক ব্যক্তি শিশুকে নিয়ে বসে আছেন, আর নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ক্ষোভে ফেটে পড়ে তাঁর সঙ্গে তুমুল তর্কে জড়িয়েছেন। যদিও ভিডিওটির সত্যতা বা সঠিক সময় নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে দৃশ্যটি দেখে ট্রেনের বাকি যাত্রীরাও যে চরম বিরক্তির সম্মুখীন হয়েছেন, তা বেশ স্পষ্ট।
Kalesh Inside train over a kid pooped from the upper berth all over someone in the lower berth😭 pic.twitter.com/3t0WlByNjo
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 5, 2026
ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্রই লক্ষ লক্ষ মানুষ তা দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে উপচে পড়ছে শ্লেষ ও উপহাস। এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, ‘ভারতীয় রেলে বিনোদন একদম বিনামূল্যে, শুধু টিকিট কাটলেই হয়।’ তবে মজার ছলে অনেকে মন্তব্য করলেও, এই ঘটনা ট্রেনের স্বাস্থ্যবিধি এবং দূরপাল্লার সফরে অভিভাবকদের সচেতনতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।





