‘চেয়ার আঁকড়ে থাকতে চাই না!’ পদত্যাগ বেলডাঙা পৌরসভার চেয়ারম্যানের, মুর্শিদাবাদে বড় রাজনৈতিক ওলটপালট

রাজনৈতিক টানাপোড়েনের আবহে মুর্শিদাবাদ জেলায় বড়সড়ো পালাবদলের ইঙ্গিত। বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই হঠাৎ পদত্যাগপত্র জমার ঘটনায় জেলাজুড়ে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর মুর্শিদাবাদ জেলায় কোনো পৌরসভার চেয়ারম্যানের ইস্তফা দেওয়ার ঘটনা এই প্রথম। জানা গেছে, এদিন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

কেন ইস্তফা দিলেন চেয়ারম্যান? নিজের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিয়ে অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষ অত্যন্ত আশা ও ভরসা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। তাঁদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। কিন্তু বিগত প্রায় এক মাস ধরে পৌরসভার সমস্ত কাজ পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে। এমন এক পরিস্থিতিতে কেবল চেয়ার আঁকড়ে বসে থাকার কোনো মানে হয় না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার রেশ যেভাবে জেলায় এসে পৌঁছাল, তাতে বেলডাঙা পৌরসভার অন্দরে আরও বড় কোনো প্রশাসনিক রদবদলের সম্ভাবনা তৈরি হলো। চেয়ারম্যানের এই পদত্যাগ পৌরসভার বর্তমান পরিস্থিতির ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy