ঘরছাড়াদের ফেরাল তৃণমূল, সেই দম্পতিই এখন সন্ত্রাস ছড়ানোয় অভিযুক্ত! চাঞ্চল্য মালদায়

মালদার চাঁচল এলাকায় এখন চরম উত্তেজনা। এক সময় রাজনৈতিক টানাপোড়েনে দিল্লি পালিয়ে গিয়েছিলেন যে পরিযায়ী দম্পতি, তৃণমূলের সৌজন্যে ঘরে ফিরেই তাঁরা এখন অভিযুক্ত এলাকায় সন্ত্রাস ছড়ানোর। মুক্তার হোসেন ও সাজেনুর পারভিন— এই দুই পরিযায়ী দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁরা দলীয় পরিচয়কে হাতিয়ার করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের ছবিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন এই দম্পতি। অভিযোগ, সেই ছবির প্রভাব খাটিয়েই তাঁরা এলাকায় ভয়-ভীতি দেখাচ্ছেন এবং সাধারণ মানুষকে শাসাচ্ছেন। উল্লেখ্য, এই দম্পতিকে দিল্লি থেকে সসম্মানে ফিরিয়ে আনার ক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব সক্রিয় ভূমিকা নিয়েছিল। কিন্তু এখন তাঁদের বিরুদ্ধে ওঠা এই গুরতর অভিযোগ অস্বস্তিতে ফেলেছে স্থানীয় শাসক শিবিরকে। পুলিশের কাছে এই দম্পতির বিরুদ্ধে একাধিক মৌখিক অভিযোগ জমা পড়লেও, রাজনৈতিক ছাতার তলায় থাকায় তাঁরা পার পেয়ে যাচ্ছেন বলে সরব হয়েছেন বিরোধীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy