গ্যাস নিয়ে ভয় দেখাবেন না, কড়া ব্যবস্থা নেব!’ কালোবাজারিদের লাল চোখ দেখালেন মোদী!

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে যখন উদ্বেগের মেঘ জমছে, তখনই দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ‘NXT’ সামিটে বক্তৃতা দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, বর্তমান ভূ-রাজনৈতিক সংকট থেকে কোনও দেশই পুরোপুরি মুক্ত নয়, তবে ভারত সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ নিচ্ছে।

একইসঙ্গে এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে জনমানসে আতঙ্ক তৈরির চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কালোবাজারি রুখতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে মোদী বলেন, “যাঁরা মানুষের অভাবকে কাজে লাগিয়ে পকেট ভরার চেষ্টা করছেন বা গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।” রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্র যে তৎপর, সেই বার্তাই আজ স্পষ্ট করে দিলেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy