গ্যাসের হাহাকার না কি গুজব? পেট্রোল-ডিজেলের আকাল রুখতে নবান্নকে কড়া নির্দেশ দিল্লির!

ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ঘনীভূত হচ্ছে জ্বালানি সঙ্কট। হরমুজ প্রণালী অবরোধের জেরে পেট্রোলিয়াম পণ্যের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কায় উত্তাল গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব ও ডিজিপি-দের নিয়ে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কালোবাজারি রুখতে জারি হয়েছে কড়া নির্দেশিকা।

জ্বালানি সঙ্কট মোকাবিলায় ৮ মার্চের এলপিজি নিয়ন্ত্রণ আদেশের অধীনে শোধনাগারগুলিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল ও রেস্তোরাঁতে গ্যাস সরবরাহে কিছুটা রাশ টানা হলেও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিক সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তবে আশ্বাসের মাঝেই বিপত্তি দেখা দিয়েছে রান্নার গ্যাসের বুকিংয়ে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) জানিয়েছে, সাধারণ দিনের তুলনায় বুকিংয়ের কল ৮-১০ গুণ বেড়ে যাওয়ায় রিফিল বুকিং সিস্টেম ক্র্যাশ করেছে। এর ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দিল্লি সরকার ও তেল সংস্থাগুলি অভয় দিলেও বিভিন্ন ডিলার পয়েন্টে লম্বা লাইন দেখা যাচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে, অপ্রয়োজনীয় মজুতদারি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy