গ্যাসের অভাবে ধুঁকছে ‘মা’ ক্যান্টিন! মেনু ছোট করে কাঠের উনুনেই চলছে রান্না

নির্বাচনী আবহে রান্নার গ্যাসের হাহাকার এখন ঘরে ঘরে। যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন পুর এলাকায় চলা ‘মা’ ক্যান্টিনগুলোতে। ৫ টাকায় পেটভরে ভাত-ডাল-সবজি-ডিম খাওয়ার যে ব্যবস্থা মুখ্যমন্ত্রী চালু করেছিলেন, তা এখন চরম সংকটে। সিলিন্ডার না থাকায় বাধ্য হয়েই মেনু থেকে ডিম বা বিশেষ সবজি বাদ দেওয়া হচ্ছে।

পুরসভার অনেক ক্যান্টিনেই এখন দেখা যাচ্ছে ধোঁয়া ওঠা কাঠের উনুন। কর্মীরা জানাচ্ছেন, “গ্যাস না পেয়ে কোনোমতে কাঠ জোগাড় করে রান্না চালাচ্ছি। কিন্তু এভাবে কতদিন সম্ভব? দ্রুত সমস্যার সমাধান না হলে কাঠের উনুনও নিভবে, অনাহারে থাকবেন বহু মানুষ।” দূষণের ভয় থাকলেও পেট বাঁচাতে আপাতত কাঠকুটোই ভরসা এই ক্যান্টিনগুলোতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy