গ্যালাক্সি জেড ফোল্ড ৮ থেকে আল্ট্রা এবং ফ্লিপ ৮— স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের তাক লাগানো দাম জানলে চোখ কপালে উঠবে!

বিশ্ব বাজারের পাশাপাশি বুধবার ভারতে একযোগে বেশ কয়েকটি প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং (Samsung)। এর মধ্যে রয়েছে বই স্টাইলের Galaxy Z Fold8, Galaxy Z Fold8 Ultra এবং ফ্লিপ মডেল Galaxy Z Flip8। ব্যবহারকারীদের হাই-এন্ড প্রসেসিং স্পিড ও দুর্দান্ত অভিজ্ঞতা দিতে এই নতুন ফোনগুলিতে একগুচ্ছ অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
নতুন মডেলগুলির দাম ও ভ্যারিয়েন্ট এক নজরে:
Galaxy Z Fold 8: * ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১,৭৯,৯৯৯ টাকা
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ১,৯৯,৯৯৯ টাকা
১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ: ২,৩৯,৯৯৯ টাকা (রঙ: ল্যাভেন্ডার, গ্রাফাইট ও ক্রিম)
Galaxy Z Fold8 Ultra: * ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১,৯৯,৯৯৯ টাকা
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ২,১৯,৯৯৯ টাকা
১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ: ২,৫৯,৯৯৯ টাকা (রঙ: ভায়োলেট শ্যাডো, গ্রাফাইট ও ক্রিম)
Galaxy Z Flip8: * ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১,২৪,৯৯৯ টাকা
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ১,৪৪,৯৯৯ টাকা
বিশেষ অফার ও সুবিধা:
স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই এই ডিভাইসগুলির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। ফোনগুলি কিনলে ব্যবহারকারীরা Google AI Pro-র ৬ মাসের ফ্রি ট্রায়াল এবং অতিরিক্ত ৫ টিবি ক্লাউড স্টোরেজ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, নতুন ‘স্মার্ট সুইচিং টুল’-এর সাহায্যে খুব সহজেই আইওএস (iOS) থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা সম্ভব হবে।