গল্প-আড্ডায় মেতেছিলেন বাকিরা, সেই সুযোগেই অভব্য আচরণ! খাস কলকাতায় তরুণীর কী অভিযোগ? ভোরে গ্রেফতার অভিযুক্ত

আলোর উৎসব কালীপুজোর সন্ধেবেলায় খাস কলকাতায় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। কলকাতার গড়ফা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, বাজি পোড়ানোর অছিলায় তরুণীরই পরিচিত এক মহিলার স্বামীর বিরুদ্ধে এই অভব্য আচরণের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় তিনি তাঁর এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন। সেইসময়, বাড়ির বাকি সদস্যরা দূরে গল্প-আড্ডায় মেতেছিলেন। এই সুযোগে ওই পরিচিত মহিলার স্বামী তরুণীর সঙ্গে অভব্য আচরণ করেন।

এরপরই তরুণী কালক্ষেপ না করে রাতেই গড়ফা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং আজ ভোরে অভিযুক্ত রীতেশ সিংহ ওরফে সূরযকে গ্রেফতার করে।

উৎসবের মরসুমে খাস কলকাতায় পরিচিতের বাড়িতে এমন ন্যক্কারজনক ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy