গভীর নিম্নচাপের তাণ্ডব! বঙ্গে ২ জেলায় কমলা ও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি, কবে কাটবে দুর্যোগ?

ঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে এবার উপকূলের দিকে এগোতে শুরু করেছে। এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি, যা আগামী কয়েকদিন আরও তীব্র আকার ধারণ করতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে রাজ্যের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় নির্দিষ্ট কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষকে তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।