মুখে দুর্গন্ধের সমস্যায় অতিষ্ঠ? এই ৫টি সহজ উপায়ে নিমেষেই দূর করুন মুখের দুর্গন্ধ!

মুখে দুর্গন্ধ হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। সাধারণত দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কণা, জিভের ওপর জমে থাকা ময়দা বা ব্যাকটেরিয়া এবং মাড়ির বিভিন্ন সমস্যাই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দৈনন্দিন কিছু ছোট অভ্যাস পরিবর্তন করলেই এই অস্বস্তিকর সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব।
প্রথমত, খাবার খাওয়ার পর সর্বদা পরিষ্কার জল দিয়ে মুখ ভালো করে কুলকুচি করা উচিত। এর ফলে মুখের ভেতরে আটকে থাকা খাবারের কণাগুলো সহজেই বেরিয়ে যায় এবং মুখ পরিষ্কার থাকে। পাশাপাশি, শরীরে জলের ঘাটতি হলে মুখ শুকিয়ে যেতে পারে এবং লালা কম তৈরি হওয়ায় নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা বহুগুণ বেড়ে যায়। তাই সারাদিন ধরে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি।
অনেকেই নিয়মিত দাঁত ব্রাশ করলেও জিভ পরিষ্কার করার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। কিন্তু জিভের ওপর জমে থাকা স্তরে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে। তাই প্রতিদিন হালকা হাতে জিভ পরিষ্কার করা বাধ্যতামূলক। ডেন্টিস্টদের পরামর্শ অনুযায়ী, দাঁতের সঠিক সুরক্ষার জন্য সকাল ও রাতে অন্তত দু’মিনিট ধরে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা উচিত। এছাড়া দাঁতের মাঝের অংশ পরিষ্কার করতে ফ্লস ব্যবহার করা যেতে পারে। অনেকেই খাবার পর সোফ বা মৌরি চিবোন যা সাময়িক ফ্রেশনেশ দিলেও দুর্গন্ধের মূল কারণ দূর করে না। তবে দাঁতে পাতিলেবু বা লবণ ঘষা থেকে সবসময় বিরত থাকা উচিত। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবিলম্বে একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।