‘খিদে পেয়েছে, পকোড়া আনো’— স্বামীকে দোকানে পাঠিয়েই প্রেমিকের সঙ্গে চম্পট নববধূর!

ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি বাস স্ট্যান্ডের, যা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। বিয়ের মাত্র চার মাস কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর নিখোঁজ রহস্যের সাক্ষী থাকল এলাকা। আমরোহা জেলার বাসিন্দা প্রীতম তাঁর ১৮ বছরের স্ত্রী রিমঝিমকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে বাস বদল করার সময় রিমঝিম জানান তাঁর খুব খিদে পেয়েছে। স্ত্রী আবদার মেটাতে প্রীতম পাশের দোকানে যান পকোড়া কিনতে। কিন্তু মিনিট কয়েকের মধ্যে ফিরে এসে দেখেন, বাসের সিটে স্ত্রী নেই!

সহযাত্রীদের দাবি, ওই তরুণী ফোনে কথা বলতে বলতে বাস থেকে নেমে যান। তন্নতন্ন করে খুঁজে এবং মোবাইল সুইচড অফ পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন প্রীতম। তাঁর অভিযোগ, বিয়ের চার মাস পরেই তাঁর স্ত্রী গ্রামেরই কোনো যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। বর্তমানে মোরাদাবাদ থানার পুলিশ ওই তরুণীর সন্ধানে তদন্ত শুরু করেছে। পকোড়া আনার মাঝেই সাজানো সংসার এভাবে তছনছ হয়ে যাবে, তা কল্পনাও করতে পারেননি প্রীতম।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy