খামেনেই মৃত্যুতে উত্তাল কাশ্মীর! উপত্যকাজুড়ে কঠোর বিধিনিষেধ, থমথমে লাল চক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর রেশ আছড়ে পড়ল কাশ্মীরে। রবিবারের বিশাল বিক্ষোভের পর সোমবার সকাল থেকেই শ্রীনগরসহ উপত্যকার বড় অংশে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। শ্রীনগরের ঐতিহাসিক লাল চকের ঘণ্টাঘর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ।

তেহরানে ইজরায়েল ও মার্কিন যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত হতেই ক্ষোভে ফেটে পড়ে কাশ্মীরের শিয়া অধ্যুষিত এলাকাগুলো। বুদগাঁও, অনন্তনাগ ও পুলওয়ামায় হাজার হাজার মানুষকে বুক চাপড়ে শোক প্রকাশ করতে এবং আমেরিকা-ইজরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই দিনের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মুতাহিদা মজলিস-ই-উলামার ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন মেহবুবা মুফতিও। উপত্যকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy