কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না! গ্রামীণ ডাক সেবক পদে হাজার হাজার শূন্যপদে আবেদনের দারুণ সুযোগ

চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ (India Post)। দেশের বিভিন্ন ডাক সার্কেল ও বিভাগে গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ ২০২৬-এর অধীনে মোট ২৫, হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই পদগুলিতে পেতে হলে কোনো লিখিত পরীক্ষার ঝামেলা পোহাতে হবে না। কেবল মাধ্যমিক বা দশম শ্রেণির নম্বরের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।
শূন্যপদের বিবরণ ও যোগ্যতা:
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মূলত তিনটি পদে কর্মী নেওয়া হবে—ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে গণিত ও ইংরেজি বিষয়সহ মাধ্যমিক বা দশম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সার্কেলের স্থানীয় ভাষায় জ্ঞান, কম্পিউটার চালানোর প্রাথমিক দক্ষতা এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন প্রক্রিয়া:
রেজিস্ট্রেশন (OTR) শুরু: আগামী ৩১ আগস্ট থেকে ওটিআর প্রক্রিয়া শুরু হবে।
অনলাইন আবেদন শুরু: ২ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৫:০০ টা থেকে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন ফি: সমস্ত ক্যাটাগরির জন্য আবেদন ফি মাত্র ১০০ টাকা। তবে মহিলা প্রার্থী, এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসিয়াল জিডিএস অনলাইন পোর্টালে গিয়ে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।