কেন হঠাৎ নিসপালকে বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল মল্লিক? অবশেষে জানা গেল বিয়ের আসল রহস্য!

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। নিজের অভিনয় গুণে তিনি বরাবরই দর্শকদের মন জয় করে এসেছেন। কেরিয়ারের শুরু থেকেই তিনি নিজের স্বতন্ত্র পরিচয় গড়তে চেয়েছিলেন, এবং তা সফলভাবে করতেও সক্ষম হয়েছেন। একের পর এক হিট ছবি, গান, এবং দুর্দান্ত চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করে যখন তিনি কেরিয়ারের শিখরে, তখনই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন।

এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই এই মজার ঘটনাটি শেয়ার করেছেন। এক সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ করে তিনি তার মাকে বলেন, “আমি বিয়ে করতে চাই।” ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। কোয়েলের মা এই কথা শুনে অবাক হয়ে যান, কারণ এতদিন ধরে কোয়েল নিজেই বিয়ে করতে চাইতেন না। কিন্তু তিনি সুযোগ নষ্ট করেননি। কোয়েলের মা দ্রুত পরিবারের সকলকে ফোন করে খবরটি জানান।

এরপরের ফোনটি যায় নিসপাল সিং রানে-এর কাছে। তখনও তিনি ঘুম থেকে ওঠেননি। হঠাৎ এমন খবর শুনে তিনি রীতিমতো হতবাক হয়ে যান। নিজেকে সামলে তিনি কোয়েলকে ফোন করে বলেন, “এত তাড়াতাড়ি?” কোয়েল পাল্টা প্রশ্ন করেন, “মানে…”? আর এরপরেই দুজনের বিয়ের সানাই বেজে ওঠে। কোয়েলের এই হঠাৎ সিদ্ধান্তে সবাই অবাক হলেও, তার ভক্তরা এই সুখবর শুনে আনন্দিত হয়। কোয়েল বরাবরই তার ব্যক্তিগত জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত, আর বিয়েটাও তার ব্যতিক্রম ছিল না।