কারাগারে বন্দি সাড়ে ৪ লক্ষের বেশি মানুষ! বিচারাধীন বন্দিদের কেন ভোট দেওয়া উচিত, প্রশান্ত ভূষণের সওয়াল ঘিরে উত্তাপ

দেশজুড়ে বিচারাধীন এবং বিচারপূর্ব বন্দীদের ভোটাধিকারের অধিকার নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এবার কেন্দ্রীয় সরকার এবং ভারতের নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
সুনীতা শর্মা নামে এক আবেদনকারীর দায়ের করা এই জনস্বার্থ মামলায় নোটিস জারি করার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আইনজীবী প্রশান্ত ভূষণের সওয়াল
আবেদনকারীর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়ালে জানান, দেশের সংশোধনাগারে বন্দী সংখ্যা ৪.৫ লক্ষেরও বেশি। এঁদের অনেকেই বিচারাধীন বা চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হননি।
বিচারাধীন বন্দি: আবেদনে বলা হয়েছে, ভারতের সংশোধনাগারের প্রায় ৭৫% বন্দি বিচারাধীন। নির্দিষ্ট অপরাধের জন্য চূড়ান্ত দোষী সাব্যস্ত হওয়ার পরই কেবল ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া উচিত।
গণতান্ত্রিক ব্যবস্থার বিপরীত: আইনজীবী প্রশান্ত ভূষণের যুক্তি, ভারতকে ভোটদানের ক্ষেত্রে বন্দিদের ভোটদান থেকে সম্পূর্ণ বিরত রাখা বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত।
আদালতের প্রতি আর্জি: আবেদনকারী আদালতে আর্জি জানিয়েছেন যে, দুর্নীতি বা নির্বাচনী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য জেলবন্দিদের বাদ দিয়ে এই বিষয়টি বিবেচনায় আনা হোক।
শীর্ষ আদালত এই মামলার গুরুত্ব অনুধাবন করেই কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য নোটিস জারি করেছে।