কাজ না করলে পুলিশ দিয়ে তুলে আনব! পঞ্চায়েত প্রধানদের নিয়ে দিলীপ ঘোষের চরম হুঁশিয়ারি

মানুষের ভোটে নির্বাচিত হয়েও যদি পঞ্চায়েত প্রধানরা কাজ না করে বাড়িতে বসে থাকেন, তবে তাঁদের পুলিশ দিয়ে তুলে আনা হবে। রবিবার খড়গপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে এই চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

কী বললেন মন্ত্রী? রাজ্য জুড়ে প্রায় ২ হাজার গ্রাম পঞ্চায়েতের কাজ থমকে রয়েছে বলে খবর পেয়েছেন মন্ত্রী। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, “মানুষের ভোটে জিতে এসে যদি কেউ বাড়িতে বসে কাজ বন্ধ রাখেন, তবে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি অত্যন্ত চিন্তার বিষয়।” তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাঁরা কাজ করবেন না, প্রয়োজনে তাঁদের বাড়ি ঘেরাও করা হবে। পরিস্থিতি বিগড়ালে ডিমের বদলে ইট ছোড়া হবে। পুলিশ পাঠিয়ে তাঁদের তুলে আনা হবে।”

তৃণমূলকে কটাক্ষ: শুধু পঞ্চায়েত প্রধানরাই নয়, এদিন তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন মন্ত্রী। তৃণমূলকে ‘সার্কাস পার্টি’ বলে কটাক্ষ করে তিনি জানান, রাজ্যে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি কাম্য। বর্তমান সরকার রাজ্যের উন্নয়নকে পাখির চোখ করে এগোচ্ছে, যেখানে অবহেলা বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

মন্ত্রিত্বের পর সক্রিয় দিলীপ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই দিলীপ ঘোষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সফর করছেন। এদিন নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরে এসে তিনি মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি প্রশাসনিক স্তরে স্বচ্ছতা ফেরানোর বার্তা দেন।

মন্ত্রির এই কড়া মন্তব্যের পর রাজ্যজুড়ে পঞ্চায়েত স্তরে প্রশাসনিক জট কাটে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আপনার এলাকার পঞ্চায়েত কি ঠিকমতো কাজ করছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে