বিশ্ব রাজনীতির অন্দরমহল থেকে বিজ্ঞানের আঙিনা— জেফ্রি এপস্টেইন নামক এক কুখ্যাত অপরাধীর ছায়া যে কতটা গভীরে বিস্তৃত ছিল, তা এবার প্রমাণিত। ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রকাশিত হয়েছে ‘এপস্টেইন ফাইল’-এর প্রায় ৩০ লক্ষ পাতা, ১ লক্ষ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও। আর এই তথ্যসমুদ্র সামনে আসতেই ঘুম উড়েছে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের।
তালিকায় থাকা ‘হেভিওয়েট’ নামগুলি:
-
ডোনাল্ড ট্রাম্প: ট্রাম্পের নাম এই ফাইলে একাধিকবার এসেছে। ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি অন্তত ৮ বার এপস্টেইনের প্রাইভেট জেটে চড়েছিলেন। এমনকি এক কিশোরীকে ট্রাম্পের রিসর্টে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগও উঠেছে।
-
বিল গেটস: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকে নিয়ে বড় দাবি করেছেন এপস্টেইন। তাঁর দাবি, গেটস রাশিয়ান তরুণীদের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন এবং যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন।
-
স্টিফেন হকিং: তালিকায় থাকা সবচেয়ে চমকপ্রদ নাম। তবে তাঁর নাম মূলত একটি বৈজ্ঞানিক সফর ও ইমেল সংক্রান্ত কারণেই ফাইলে উঠে এসেছে।
-
ব্রিটিশ রাজ পরিবার: রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরাসরি যৌন কেলেঙ্কারির অভিযোগ এসেছে। এছাড়া রানি ক্যামিলা ও প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনের নামও এই নথিতে বহুবার পাওয়া গিয়েছে।
-
বিল ক্লিন্টন: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ এই ফাইলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও এই তালিকায় ইলন মাস্ক, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বরাকের মতো ভিভিআইপি নাম রয়েছে। যদিও এদের সবার বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ মেলেনি, তবুও এপস্টেইনের মতো ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকাটাই এখন বড় বিতর্কের বিষয়।