এসপিজি প্রোটোকল ভেঙে হঠাৎই জনসমক্ষে মোদি! হাতজোড় করে কেন ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী?

ভোটের আবহে শিলিগুড়িতে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল উত্তরবঙ্গ। কড়া নিরাপত্তা আর এসপিজি (SPG) বলয় ভেঙে আচমকাই সাধারণ মানুষের সামনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু হাজির হওয়াই নয়, হাতজোড় করে চাইলেন ক্ষমাও। প্রধানমন্ত্রীর এমন বিনম্র আচরণে কার্যত হতবাক উপস্থিত সকলে।

ঘটনাটি গত ১২ এপ্রিলের। নির্বাচনী প্রচারে শিলিগুড়ি এসেছিলেন প্রধানমন্ত্রী। রাত কাটানোর জন্য বেছে নেওয়া হয়েছিল সালুগাড়ার এক অভিজাত রিসর্ট। সেই একই রিসর্টে চলছিল উত্তরবঙ্গের এক শিল্পপতির ছেলের ‘ডেস্টিনেশন ওয়েডিং’। প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে স্বাভাবিকভাবেই এসপিজি-র কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। ফলে বিয়ের আমন্ত্রিত অতিথিদের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটে।

রবিবার জনসভায় যাওয়ার আগে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। প্রোটোকল তোয়াক্কা না করেই তিনি সটান পৌঁছে যান আমন্ত্রিতদের কাছে। নিরাপত্তারক্ষীদের কার্যত দৌড় করিয়ে তিনি অতিথিদের উদ্দেশ্যে বলেন, “আমার জন্য আপনাদের অনেক কষ্ট হলো, আমাকে ক্ষমা করবেন।” শুধু তাই নয়, নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছাও জানান তিনি। প্রধানমন্ত্রীর এই ‘সারপ্রাইজ’ ভিজিটে আপ্লুত অতিথিরাও পাল্টা ‘মোদি মোদি’ স্লোগানে আকাশ-বাতাস ভরিয়ে তোলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হলেও এর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। তবে প্রধানমন্ত্রীর এই জনসংযোগ যে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy