‘এবার বিক্রি হবে নাগরিকত্ব’! ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলারে ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ চালু, বাতিল হচ্ছে EB-5 ভিসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক বিতর্কিত পদক্ষেপের ঘোষণা করেছেন—যা অনুযায়ী আমেরিকায় এবার নাগরিকত্ব (Citizenship) কার্যত ‘বিক্রি’ হবে। তিনি জানিয়েছেন, তাঁর ঘোষিত ‘গোল্ড কার্ড’ (Gold Card) বিক্রি শুরু হতে চলেছে। এই কার্ড কিনতে খরচ হবে ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৯ কোটি টাকা থেকে ১৮ কোটি টাকা!
গোল্ড কার্ডের সুবিধা ও উদ্দেশ্য:
মার্কিন প্রেসিডেন্ট ডাম্প ট্রাম্পের দাবি, এই গোল্ড কার্ড আমেরিকায় থাকার আইনি স্বীকৃতি দেবে এবং পরবর্তীতে আমেরিকার নাগরিকত্বের টিকিট হবে। ইতিমধ্যেই এই কার্ডের আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে।
EB-5 ভিসা বাতিল: এই নতুন গোল্ড কার্ডটি EB-5 ভিসাকে বাতিল করবে, যা ১৯৯০ সালে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য মার্কিন কংগ্রেস তৈরি করেছিল।
লক্ষ্য: ট্রাম্পের দাবি, গোল্ড কার্ডের দৌলতে এবার আমেরিকায় শুধু দক্ষ কর্মীরাই আসবে। এর ফলে সরকারের বিপুল আর্থিক লাভও হবে।
সুবিধা: ট্রাম্প নিজেই বলেছেন, “বেসিক্যালি, এটা গ্রিন কার্ড, তবে আরও ভাল। আমেরিকার নাগরিকত্বের জন্য আরও শক্তিশালী ও মজবুত পথ তৈরি করবে।” মার্কিন সংস্থাগুলি এই কার্ড কিনে অভিবাসী বা বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারবে।
সরকারের আর্থিক লাভ:
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই কার্ডের ফি বাবদ ট্রেজারি ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ টাকা আসবে, যা দেশের উন্নতিকল্পে খরচ করা হবে। তবে গোল্ড কার্ড আবেদনের ক্ষেত্রে সংস্থাগুলিকে কী কী শর্ত মানতে হবে বা কতজন আবেদন করতে পারবেন, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
বিরোধীদের সমালোচনা:
ট্রাম্প প্রশাসন দাবি করছে, নতুন ‘ট্রাম্প গোল্ড কার্ড’ কিনলে গ্রিন কার্ডের চেয়েও বেশি সুবিধা মিলবে। তবে বিরোধীরা এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেছেন যে, ট্রাম্পের এই পরিকল্পনা স্রেফ আর্থিক লাভের জন্য। বিরোধীদের দাবি, ট্রাম্প তাঁর রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছেন অভিবাসন নীতি এবং আমেরিকা-মেক্সিকো প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে।