দৈনন্দিন একঘেয়েমি কাটাতে ঝটপট কোথাও ঘুরে আসতে চাইছেন? এপ্রিল মাস কিন্তু আপনার জন্য সেরা সুযোগ নিয়ে আসছে। ক্যালেন্ডার বলছে, এপ্রিল জুড়ে উৎসব আর বিশেষ দিন মিলিয়ে ছুটির লম্বা তালিকা রয়েছে। এর ফলে বেশ কয়েকদিন দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবাও বন্ধ থাকবে। আপনার আর্থিক লেনদেন বা ঘোরার পরিকল্পনা করার আগে একনজরে দেখে নিন ছুটির নির্ঘণ্ট।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল (বুধবার) বার্ষিক ক্লোজিংয়ের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৩ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে দেশজুড়ে ছুটি। এছাড়াও ১১ এপ্রিল (দ্বিতীয় শনিবার), ১৪ এপ্রিল (আম্বেদকর জয়ন্তী) এবং ১৫ এপ্রিল (বাংলা নববর্ষ) উপলক্ষে টানা ছুটির আমেজ থাকবে। ২৫ এপ্রিল মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণেও ব্যাঙ্ক বন্ধ। এর বাইরে ৫, ১২, ১৯ এবং ২৬ এপ্রিল— এই চারটি রবিবার তো থাকছেই। পঞ্জাব, অসম বা কেরলের মতো রাজ্যে বৈশাখি বা বিশু উপলক্ষে বাড়তি ছুটিও মিলবে। তাই দেরি না করে এখনই ক্যালেন্ডার মিলিয়ে ব্যাগ গুছিয়ে নিন!





