এনআইএ আসার আগেই বাজিমাত সিআইডির! কালিয়াচক কাণ্ডে কমিশনকে তোপ দেগে বড় দাবি মমতার

নির্বাচনী আবহে কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। হরিরামপুরের জনসভা থেকে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট অভিযোগ, নির্বাচন চলাকালীন প্রশাসন এখন তাঁর নিয়ন্ত্রণে নেই, রয়েছে কমিশনের অধীনে। কিন্তু তা সত্ত্বেও কালিয়াচক কাণ্ডে রাজ্যের তৎপরতায় কোনও খামতি নেই বলে দাবি করেন তিনি।

মালদহে কেন্দ্রীয় সংস্থা এনআইএ পৌঁছানোর আগেই সিআইডি মিম (MIM) নেতাকে গ্রেফতার করেছে। এই সাফল্যকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মালদহের ঘটনায় এনআইএ আসার আগেই আমাদের সিআইডি অভিযুক্তদের ধরে ফেলেছে।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে এটাই বোঝাতে চাইলেন যে, কেন্দ্রীয় সংস্থার তুলনায় রাজ্যের গোয়েন্দারা অনেক বেশি দক্ষ ও তৎপর।

পাশাপাশি মোথাবাড়ি কাণ্ডে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে নেত্রী দাবি করেন, এই অশান্তির পিছনে বিজেপি, মিম এবং কংগ্রেসের ইন্ধন রয়েছে। ভোটের মুখে এই ত্রিমুখী আঁতাতকে আক্রমণ করে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy