একুশের সভা শেষে ফিরেই অন্যের গৃহবধূর সঙ্গে পরকীয়া TMC নেতার! এলাকায় তীব্র উত্তেজনা

বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক স্থানীয় তৃণমূল নেতাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়ার পর তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগরের বামনগাছি এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন তৃণমূল নেতা মহেশ হালদার। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শতাধিক মানুষ জড়ো হন। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁকে রাস্তার পাশে একটি ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন এবং মারধর করেন।
গ্রামবাসীদের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং এর কঠোর শাস্তি হওয়া উচিত। এই ঘটনায় রাজনৈতিক মহলেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
খবর পেয়ে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযুক্ত মহেশ হালদারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ওই গৃহবধূকেও থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা এখনও বজায় রয়েছে।