দু’দিনের স্বস্তির পর উৎসবের আবহে আবারও বাড়ল সোনার দাম। ২১ অক্টোবর, মঙ্গলবার, মধ্যবিত্তের পকেটে টান ধরিয়ে আবারও ঊর্ধ্বমুখী হলো হলুদ ধাতু। এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়ল প্রায় দু’হাজার টাকা।কলকাতায় আজ সোনার দাম (২১ অক্টোবর)ক্যারেটদাম (প্রতি ১ গ্রাম)দাম (প্রতি ১০ গ্রাম)গতকালের থেকে বৃদ্ধি (প্রতি ১০ গ্রাম)২৪ ক্যারেট১৩,২৭৭ টাকা১,৩২,৭৭০ টাকা২,০৮০ টাকা বৃদ্ধি২২ ক্যারেট১২,১৭০ টাকা১,২১,৭০০ টাকা১,৯০০ টাকা বৃদ্ধি১৮ ক্যারেট৯,৯৫৯ টাকা৯৯,৫৮০ টাকা১,৫৬০ টাকা বৃদ্ধিদেশের প্রধান শহরগুলিতে সোনার দাম (প্রতি ১০ গ্রাম)কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরগুলিতেও সোনার দামে বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে:শহর২২ ক্যারেট (প্রতি ১০ গ্রাম)২৪ ক্যারেট (প্রতি ১০ গ্রাম)মুম্বই১,২১,৭০০ টাকা১,৩২,৭৭০ টাকাদিল্লি১,২১,৮৫০ টাকা১,৩২,৯২০ টাকাহায়দরাবাদ১,২১,৭০০ টাকা১,৩২,৭৭০ টাকাপাটনা১,২১,৭৫০ টাকা১,৩২,৮২০ টাকাজয়পুর১,২১,৮৫০ টাকা১,৩২,৯২০ টাকাচেন্নাই১,২১,৭০০ টাকা১,৩২,৭৭০ টাকাবিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা এবং উৎসবের মরসুমে অভ্যন্তরীণ চাহিদা, এই দুইয়ের প্রভাবেই সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এই মূল্যবৃদ্ধি আপাতত মধ্যবিত্ত ক্রেতাদের কপালে ভাঁজ ফেলবে বলেই মনে করা হচ্ছে।
Home
OTHER NEWS
উৎসবের মাঝেই পকেটে টান! দু’দিন কমতেই ফের আকাশছোঁয়া সোনার দাম, জানুন আজকের রেট