উত্তরবঙ্গে পা রাখছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কড়া নিরাপত্তায় মুড়ল পাহাড় থেকে সমতল!

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। ২ দিনের এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে কার্যত দুর্ভেদ্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরবঙ্গ। জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। শুক্রবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি, সেখান থেকে সরাসরি পৌঁছে যাবেন দার্জিলিংয়ের লোকভবনে।

সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই রাষ্ট্রপতি ‘দার্জিলিং হিল ফেস্টিভ্যাল ২০২৬’-এর জমকালো উদ্বোধন করবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার তিনি অংশ নেবেন একটি বিশেষ আদিবাসী অনুষ্ঠানে। নিরাপত্তার খাতিরে অনুষ্ঠানের মূল ভেন্যু বিধাননগর থেকে সরিয়ে গোঁসাইপুরে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকেই রাষ্ট্রপতি ভার্চুয়ালি বিধাননগরের অনুষ্ঠান ও বৃক্ষরোপণ উৎসবের সূচনা করবেন।

এই সফরের অন্যতম আকর্ষণ হলো আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনের উদ্বোধন। গত বছর অসমে অনুষ্ঠিত হলেও এবার পাহাড়ের কোলে এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপাল ছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। আদিবাসী সংস্কৃতি, শিক্ষা এবং শিল্পকলা নিয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy