ইরান থামলেও জ্বলবে লেবানন! বিন্ট জবেইলে দাঁড়িয়ে ইজরায়েলি সেনাপ্রধানের হুঙ্কার— ‘যুদ্ধ শেষ হয়নি’

পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে নাটকীয় মোড়। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননকে দমানোর কোনও লক্ষণ নেই ইজরায়েলের। উল্টে লেবাননকেই এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করল তেল আভিভ। দক্ষিণ লেবাননের বিন্ট জবেইল সীমান্তে দাঁড়িয়ে ইজরায়েলি সেনাপ্রধান (IDF) লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির সাফ জানিয়েছেন, “আমরা যুদ্ধে আছি, যুদ্ধবিরতিতে নেই। এখন আমাদের মূল লক্ষ্য হিজবুল্লাহ।”

আমেরিকার মধ্যস্থতায় ইরানের সঙ্গে সাময়িক সমঝোতা হলেও ইজরায়েল স্পষ্ট করে দিয়েছে যে, লেবানন এই চুক্তির আওতায় নেই। জামিরের দাবি, ইজরায়েলি সেনারা স্থল অভিযান আরও গভীরে নিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহর সুড়ঙ্গ নেটওয়ার্ক ও অস্ত্রাগার গুঁড়িয়ে দিচ্ছে। এই সামরিক তৎপরতার জেরে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ ঘরছাড়া। লেবানন সরকার একে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বললেও, ইজরায়েল ও আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy