(LPG) দাম আকাশছোঁয়া হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই আশঙ্কার মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি। ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের এলপিজি সিলিন্ডারের দামে।
সাধারণত প্রতি মাসের ১ তারিখে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে। গত কয়েক মাস দাম স্থিতিশীল থাকলেও, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি সমস্ত হিসেব উল্টে দিতে পারে। ইরান-ইজরায়েল সংঘর্ষের ফলে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলি কার্যত অবরুদ্ধ হওয়ার মুখে। এর ফলে জ্বালানি সরবরাহে টান পড়ছে, যা আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামকে উসকে দিচ্ছে। তেল আমদানিকারক দেশ হিসেবে ভারতের ওপর এর চাপ পড়া প্রায় নিশ্চিত।
বাজার বিশেষজ্ঞদের মতে, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক এবং ঘরোয়া— উভয় প্রকার সিলিন্ডারের দামেই বড়সড় পরিবর্তন আসতে পারে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে নির্বাচনের মরসুম, অন্যদিকে যুদ্ধের জেরে এই মূল্যবৃদ্ধির ভ্রুকুটি— সব মিলিয়ে চরম উদ্বেগে মধ্যবিত্ত পরিবারগুলি। এখন সবার নজর ১ এপ্রিলের সকালে তেল সংস্থাগুলির বিজ্ঞপ্তির দিকে।