ইরানে মহাপ্রলয়! ইজরায়েলি রকেটে উড়ে গেল প্রতিরক্ষা কাউন্সিল, নিহত প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান

ইরান-ইজরায়েল যুদ্ধের ইতিহাসে সবথেকে বড় বিপর্যয়ের মুখে তেহরান। গত শনিবার থেকে শুরু হওয়া ইজরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর এবার প্রাণ হারালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান। রবিবার ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, তেহরানে প্রতিরক্ষা কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক চলাকালীন ইজরায়েলি রকেট সরাসরি আছড়ে পড়ে। এই সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে এবং সেনাপ্রধান জেনারেল আবদোল রহিম মৌসাভি নিহত হয়েছেন।

তেল আভিভ সূত্রে দাবি করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছিল যখন ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ইজরায়েলে পাল্টা রকেট হামলার ছক কষছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক রকেট বর্ষণে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানিরও মৃত্যু হয়েছে বলে খবর। একযোগে এতজন শীর্ষকর্তার মৃত্যুতে ইরানের সামরিক শক্তি বর্তমানে কার্যত পঙ্গু হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প এই সফল অভিযানকে ইরানের জনগণের জন্য ‘মুক্তির সুযোগ’ বলে অভিহিত করেছেন, অন্যদিকে তেহরান এই ‘মহা-অপরাধে’র চরম প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy