ইরানে আছড়ে পড়ছে ভারতের ত্রাণবাহী বিমান! যুদ্ধের বিভীষিকার মাঝে তেহরানের দেবদূত হয়ে ফিরল দিল্লি

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর লাশের সারি, তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়ল ভারত। ইজরায়েল-ইরান সংঘাতের জেরে ইরানে ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে প্রথম দেশ হিসেবে বিশাল ওষুধের চালান ও জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাল মোদী সরকার। বুধবার ভারতের পাঠানো এই প্রথম দফার ত্রাণ সরাসরি পৌঁছে গিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির হাতে।

গত কয়েক সপ্তাহের ভয়াবহ সংঘর্ষে ইরানে অন্তত ৬০টি স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স এবং ওষুধ তৈরির কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে বিশ্বজুড়ে সাহায্যের আবেদন জানানো হলে, বিশ্বের ‘ফার্মেসি’ হিসেবে পরিচিত ভারত কালক্ষেপ না করেই বিমানে করে জীবনদায়ী ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং জরুরি সিরাম পাঠিয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাসের মাধ্যমে এই সহায়তা পৌঁছাতেই আবেগঘন বার্তা দিয়েছে ইরান। তারা জানিয়েছে, “ভারতের দয়ালু জনগণের এই মহানুভবতা আমরা ভুলব না। সংকটের দিনে ভারতই প্রকৃত বন্ধুর পরিচয় দিল।”

ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের টানেই ভারত এই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এর আগেও কোভিডকালে ইরানকে একইভাবে সাহায্য করেছিল ভারত। বর্তমান এই ভয়াবহ অস্থিরতার মাঝে ভারতের এই ‘মেডিক্যাল ডিপ্লোম্যাসি’ বা চিকিৎসা কূটনীতি আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy