ইউপিএসসি পরীক্ষায় এবার AI নজরদারি! আধার লিঙ্ক থেকে ফেস রিকগনিশন— জালিয়াতি রুখতে কড়া কমিশন

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ৪ ফেব্রুয়ারি, ২০২৬-এ সিভিল সার্ভিসেস পরীক্ষার (CSE) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এবারের বিজ্ঞপ্তিতে সার্ভিস অ্যালোকেশন এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে একাধিক নজিরবিহীন পরিবর্তনের কথা জানানো হয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কর্মরত অফিসারদের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মরত IAS এবং IFS অফিসাররা আর এই পরীক্ষায় বসতে পারবেন না। এমনকি যদি কোনও প্রার্থী প্রিলিমিনারি পাস করার পর মেইন পরীক্ষার আগে কোনও সার্ভিসে নিযুক্ত হন, তবে তাঁকে আর মেইনসে বসতে দেওয়া হবে না। IPS অফিসারদের ক্ষেত্রেও নিয়ম কঠোর হয়েছে; যারা ইতিমধ্যেই IPS হিসেবে নির্বাচিত, তাঁরা ২০২৬-এর পরীক্ষায় পুনরায় IPS ক্যাডার বেছে নিতে পারবেন না। ২০২৫ বা তার আগে সার্ভিসে যোগ দেওয়া প্রার্থীদের জন্য ২০২৬ ও ২০২৭ সালে পদত্যাগ না করে পরীক্ষা দেওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। ২০২৮ থেকে পরীক্ষা দিতে হলে বর্তমান পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।

পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার AI-ভিত্তিক ফেস রিকগনিশন এবং আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে কমিশন। প্রার্থীদের একটি নতুন ডিজিটাল পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে যা সম্পূর্ণভাবে আধারের সঙ্গে যুক্ত থাকবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে IAS-এর জন্য যেকোনো বিষয়ে স্নাতক এবং IFS-এর জন্য বিজ্ঞান বা কৃষি বিষয়ক নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy