আর মাত্র কদিন! গণেশ চতুর্থীতে এই কাজগুলো করলেই ভাগ্য ফিরতে পারে, বাড়বে ধনসম্পদ! জেনেনিন

ওঁ গাং গণেশায় নমঃ… এই মন্ত্র পাঠ করে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয়। দেবী দুর্গা পৃথিবীতে আসার আগে তাঁর পুত্র গণেশ মর্ত্যে আসেন। গণেশ চতুর্থী থেকেই কার্যত পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। যেকোনো শুভ কাজ শুরুর আগে গণেশ পুজো করা আবশ্যক। গণেশ চতুর্থীর দিনে ভক্তিভরে গজাননের পুজো করার পাশাপাশি কিছু বিশেষ কাজ করলে জীবনে উন্নতি হয় এবং হাতে আসে প্রচুর অর্থ।
আসুন জেনে নিই, গণেশ চতুর্থীর দিন কোন কাজগুলো করলে আপনার ভাগ্য খুলে যেতে পারে:
গণেশের মূর্তি স্থাপন: গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি বা গণেশ যন্ত্রম স্থাপন করুন। এটি করলে ঘরে অশুভ শক্তি ঢুকতে পারে না এবং শুভ শক্তির আগমন ঘটে।
সঠিক দিকে স্থাপন: একটি ছোট কাঠের চৌকির ওপর প্রথমে সামান্য গম এবং মুগ ডাল ছড়িয়ে দিন। এরপর তার ওপর একটি লাল কাপড় বা লাল শালু পেতে সেখানে গণেশের মূর্তি স্থাপন করুন। গণেশের আসন বা সিংহাসনটি পূর্ব অথবা উত্তর দিকে রাখা সবচেয়ে ভালো।
পুজোয় সুপুরি: মূর্তি স্থাপনের পর গণেশের দু’পাশে সিঁদুর মাখানো একটি করে সুপুরি রাখতে হবে।
নৈবেদ্য: নৈবেদ্য হিসেবে ফল, মিষ্টি, ঘি এবং গুড় দিতে পারেন। গণেশ পুজোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দূর্বা ঘাস। পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে এক গুচ্ছ দূর্বা ঘাস রাখতে ভুলবেন না।
বিয়ের বাধা দূর করতে: যদি আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য ব্যক্তি থাকেন এবং তাঁর বিয়েতে বাধা আসে, তাহলে ওই দিন গণেশকে মালপোয়া, মোদক এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন।
মন্ত্র পাঠ: গণেশ চতুর্থীর দিন ভালো ফল পেতে ১০৮ বার গণেশ মন্ত্র পাঠ করতে পারেন। এতে গণেশের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে।