আরজি কর কাণ্ডে নাটকীয় মোড়! অবশেষে আদালতে আত্মসমর্পণ ‘হুইসেলব্লোয়ার’ আখতার আলির

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার জল এবার গড়িয়েছে অনেক দূর। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট তথা স্বঘোষিত ‘হুইসেলব্লোয়ার’ আখতার আলি। গত সোমবার সিবিআই-এর তলব এড়িয়ে যাওয়ার পর আজ আদালতে দাঁড়িয়ে নিজের সাফাই দিলেন তিনি।

আদালত চত্বরে আখতার আলি বলেন, “আমি ইনোসেন্টলি (সরল বিশ্বাসে) কিছু ভুল করেছিলাম, কিন্তু কোনও অপরাধ করিনি।” গতকাল কেন তিনি হাজিরা দেননি, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, আইনি পরামর্শ নেওয়ার কারণেই তাঁর দেরি হয়েছে। উল্লেখ্য, আখতার আলিই প্রথম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। কিন্তু তদন্ত যত এগিয়েছে, সিবিআই আধিকারিকরা আখতারের বয়ানেও একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন। এদিন আদালতে আত্মসমর্পণের সময় তাঁকে বেশ বিধ্বস্ত দেখায়। বর্তমানে আদালত তাঁর জামিনের আবেদন এবং পরবর্তী আইনি পদক্ষেপ খতিয়ে দেখছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy