ওজন কমাতে গিয়ে অনেকেই প্রথমেই ভাত খাওয়া ছেড়ে রুটি ধরা শুরু করেন। কিন্তু মাসের পর মাস গমের রুটি খেয়েও অনেকের ওজন কমে না, বরং গ্যাসের সমস্যায় পেট ফুলে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মেদ দেখে মন খারাপ করার দিন এবার শেষ। পুষ্টিবিদদের মতে, গমের আটার গ্লুটেন অনেক সময় হজমে বাধা দেয় এবং মেদ জমতে সাহায্য করে। এর পরিবর্তে যদি আপনার খাদ্যতালিকায় তিনটি বিশেষ দানাদার শস্যের রুটি রাখতে পারেন, তবে ফল পাবেন হাতেনাতে।
তালিকায় প্রথমেই রয়েছে জোয়ারের রুটি। গরমের দিনে বা যাঁদের হজমের সমস্যা আছে, তাঁদের জন্য এটি মহৌষধ। জোয়ার সম্পূর্ণ গ্লুটেন-মুক্ত এবং ফাইবার সমৃদ্ধ, যা শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় কয়েক গুণ। এটি রক্ত থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে আজেবাজে খাওয়ার প্রবণতা কমে।
দ্বিতীয় বিকল্প হলো রাগির রুটি। ক্যালসিয়াম এবং আয়রনে ঠাসা রাগি কেবল হাড় মজবুত করে না, এতে থাকা অ্যামিনো অ্যাসিড খিদে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে পেটের জেদি চর্বি কমাতে রাগির জুড়ি মেলা ভার। তৃতীয়ত, বাজরার রুটি। বাজরায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে যা হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি দ্রুত ওজন কমাতে সাহায্য করে। এই তিন ধরনের রুটি ঘুরিয়ে ফিরিয়ে খেলে শরীরে পুষ্টির ভারসাম্য বজায় থাকে এবং জিম ছাড়াই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।