আমেরিকায় ব্যবসার জয়জয়কার! হোয়াইট হাউসে ভারতের এসার গ্রুপের মুকুটে নতুন পালক

মার্কিন মুলুকে এক ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বহুজাতিক সংস্থা এসার গ্রুপ (Essar Group) আমেরিকার আইওয়া রাজ্যে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১ লক্ষ কোটি টাকার বিশাল বিনিয়োগে দেশের ইতিহাসে সর্বকালের বৃহত্তম ইস্পাত संयंत्र (Steel Plant) নির্মাণ করতে চলেছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে এসার গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা রবি রুইয়া এবং তাঁর পুত্র রেবন্ত রুইয়ার উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা করেন।
ট্রাম্প জানান, “আজ মেসাবি মেটালিকস কর্তৃক আমেরিকার ইতিহাসে সর্বকালের বৃহত্তম ইস্পাত প্ল্যান্ট তৈরির ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।” এসার গ্রুপের মার্কিন কোম্পানি মেসাবি মেটালিকসের চেয়ারম্যান রেবন্ত রুইয়া আমেরিকায় উৎপাদন ও শিল্পায়নকে পুনরুজ্জীবিত করার এই উদ্যোগে মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে এই প্ল্যান্টে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পূর্ণমাত্রায় চালু হলে এই প্ল্যান্ট থেকে প্রতি বছর ১ কোটি টন ইস্পাত উৎপাদিত হবে এবং প্রায় ১,৭৫০ টি স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন মুলুকের আরেকটি বড় মাইলফলক। প্ল্যান্টটি সচল রাখতে মি্নেসোটাতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি নতুন লোহার আকরিক (Iron Ore) খনি তৈরি করা হচ্ছে, যা থেকে বছরে প্রায় ৭৫ লক্ষ টন আকরিক পাওয়া যাবে। গত ৫০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এটিই প্রথম নতুন লোহার আকরিক খনি। এই খনিটি ঐতিহাসিক মেসাবি আয়রন রেঞ্জে অবস্থিত, যা বিংশ শতাব্দীতে আমেরিকার মোট আকরিক উৎপাদনের ৬০ শতাংশ জোগান দিত। খনিটি চালু হলে স্থানীয় স্তরে আরও ৩৫০টি নতুন কর্মসংস্থান হবে। এই ঐতিহাসিক ঘোষণা অনুষ্ঠানে আমেরিকার জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান জন জোভানোভিক উপস্থিত ছিলেন।