আমাদের ভোট বিরুদ্ধে গেলে সরকার গড়তে পারবেন তো?’ বকেয়া ডিএ নিয়ে নবান্নকে চরম হুঁশিয়ারি যৌথ মঞ্চের

সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার রাজ্য সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। রবিবার সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলে শামিল হন হাজার হাজার সরকারি কর্মচারী। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, “বকেয়া ডিএ না মেটালে ১০-১২ লক্ষ সরকারি কর্মীর পরিবার মিলিয়ে প্রায় ৭০ লক্ষ ভোট শাসকদলের বিরুদ্ধে যাবে। সরকার টিকবে তো?”

এদিনের মিছিলে ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “বিহার যদি কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে, তবে পশ্চিমবঙ্গ কেন পারবে না? সুপ্রিম কোর্ট ‘অবিলম্বে’ টাকা মেটানোর কথা বলেছে। সরকার যদি রিভিউ পিটিশনের নামে সময় নষ্ট করে, তবে রাজ্য অচল করে দেওয়া হবে।” অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধৈর্য ধরার পরামর্শ দিলেও আন্দোলনকারীরা দমে যেতে নারাজ। তাঁদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো গেলে সরকারি কর্মীদের অধিকার কেন দেওয়া হবে না?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy