আপনি কি আবেদন করেছিলেন? পশ্চিমবঙ্গ সরকারের যুব সাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু, কারা আগে পাচ্ছেন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬ সালের নতুন উদ্যোগ ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়ার প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধেই টাকা ক্রেডিট হতে শুরু করেছে বলে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে।
বর্তমানে ব্যাচ অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের তথ্য সিস্টেমে আগে থেকেই থাকায় যাচাই-প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে। তবে অফলাইন আবেদনকারীদের তথ্য ম্যানুয়ালি এন্ট্রি করতে হওয়ায় তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। একটি বিশেষ বিষয় লক্ষ্য করা গেছে যে, শুরুতে যারা নথিতে ‘Self Attested’ করেননি, তাদেরও অনেকের টাকা ঢুকছে, অর্থাৎ শুধুমাত্র এই কারণে আবেদন বাতিল হচ্ছে না।
টাকা সরাসরি ‘Direct Benefit Transfer’ (DBT) পদ্ধতিতে পাঠানো হচ্ছে। তাই আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং KYC সম্পূর্ণ রয়েছে। জেলা ভিত্তিক যাচাইয়ের সময় আবেদনকারী বর্তমানে কোথাও কর্মরত কি না এবং তার শিক্ষাগত যোগ্যতা ও পরিচয়পত্রের তথ্য খতিয়ে দেখে তবেই আবেদন ‘Approve’ করা হচ্ছে। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন, তবে অতিসত্বর নিজের স্ট্যাটাস এবং ব্যাংক ডিটেইলস চেক করে নিন।