আন্দোলন জোরালো করতেই বড় ধাক্কা! মুম্বইয়ে পুলিশি জালে জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান
October 10, 2026

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় রাজনীতি। দিল্লির যন্তর মন্তরের পাশাপাশি এবার বাণিজ্যনগরী মুম্বইয়েও তার প্রভাব পড়তে শুরু করেছে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনকে সমর্থন জানাতে মুম্বইয়ের ঐতিহাসিক অগস্ট ক্রান্তি ময়দানে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। আর সেখানেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার অপরাধে তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ।
এদিন সিজেপি-র সমর্থনে আয়োজিত ওই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ক্রান্তি ময়দানে পৌঁছান অভিনেতা। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ সেখানে তৎপর হয়ে ওঠে এবং প্রতিবাদকারীদের সঙ্গে অভিনেতা ইমরান খানকেও আটক করে থানায় নিয়ে যায়। দিল্লির মতো মুম্বইয়েও এই রাজনৈতিক বিক্ষোভ এবং সেলিব্রিটি আটকের ঘটনায় মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।