আদালতে চরম ধমক খেল নবান্ন? ৪ সপ্তাহ সময় পেয়েও কেন উত্তর দেয়নি রাজ্য? শুরু হাইভোল্টেজ শুনানি

ভোটমুখী বাংলায় আইপ্যাক (I-PAC) মামলাকে কেন্দ্র করে নবান্ন ও রাজভবনের সংঘাত এবার সুপ্রিম কোর্টের আঙিনায়। কেন্দ্রীয় এজেন্সির তদন্তে খোদ মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপ’ নিয়ে ইডির করা মামলার শুনানি বুধবার শীর্ষ আদালতে এক নাটকীয় মোড় নিল। এদিন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী শ্যাম দিওয়ান দাবি করেন, এটি দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরোধ, তাই মামলাটি ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানো হোক।

শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী অতিরিক্ত সময় চাইলে কড়া অবস্থান নেয় আদালত। সলিসিটর জেনারেল তুষার মেহতা পালটা তোপ দেগে বলেন, “আপনারা তদন্ত প্রক্রিয়াকে মন্থর করার চেষ্টা করছেন। ৪ সপ্তাহ সময় পেয়েও কেন জবাব দেওয়া হয়নি?” তিনি আরও অভিযোগ করেন, ১৯ তারিখে নথি জমা দেওয়া সত্ত্বেও রাজ্য অসহযোগিতা করছে। আদালতও ক্ষোভ প্রকাশ করে জানায়, দীর্ঘ সময় দেওয়ার পরও কেন রাজ্য নিরুত্তর ছিল। যদিও রাজ্যের দাবি, তারা মাত্র ১০ দিন আগে নতুন নথি পেয়েছে। এই আইনি দড়িটানাটানি এখন কেবল একটি তদন্ত নয়, বরং কেন্দ্র-রাজ্য সম্পর্কের এক অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy