ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (Special Intensive Revision – SIR) নিয়ে এবার মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। শুক্রবার হাইকোর্টের নজরদারিতেই SIR প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়ে একটি আবেদন জমা পড়ে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। ডিভিশন বেঞ্চের অনুমতি পাওয়ায় আজই (শুক্রবার) মামলা দায়ের করা হবে এবং আগামী সপ্তাহ থেকেই এর শুনানি শুরু হতে পারে।মামলাকারীর মূল আবেদন ও প্রশ্ন:SIR নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। মামলাকারী মূলত দুটি প্রধান আর্জি জানিয়েছেন:১. SIR-এর সময়সীমা বাড়ানো হোক।২. আদালতের নজরদারিতেই SIR প্রক্রিয়া সম্পন্ন করা হোক।পাশাপাশি, মামলাকারী এই প্রশ্নও তুলেছেন যে কেন SIR-এর প্রয়োজন হয়েছে। তিনি ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশেরও আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, এই রাজ্যে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। তাই নির্বাচন কমিশন এবার SIR-এর জন্য ২০০২ সালের ভোটার তালিকাকেই প্রাধান্য দিচ্ছে।নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া সূচি:গত ২৭ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হবে বলে ঘোষণা করেছিলেন। এই প্রক্রিয়া শুরু নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া সূচি নিম্নরূপ:তারিখপ্রক্রিয়ামঙ্গলবার থেকে ৩ নভেম্বরএনুমেরেশন ফর্ম ছাপানো ও বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু।৪ ডিসেম্বর পর্যন্তবাড়ি বাড়ি গিয়ে এনুমেশেন ফর্ম দেওয়া।৯ ডিসেম্বরখসড়া ভোটার তালিকা প্রকাশ।৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারিখসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা।৩১ জানুয়ারি পর্যন্তঅভিযোগ খতিয়ে দেখার কাজ।৭ ফেব্রুয়ারিচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।কমিশন আরও জানিয়েছে যে, ২০০৩ সালের সূচিতে যাদের নাম রয়েছে, তাদের কোনও কাগজ দেখাতে হবে না। কারও নিজের নাম না থাকলেও যদি বাবা ও মায়ের নাম তালিকায় থাকে, তাহলে তাদেরও কাগজ দিতে হবে না। এছাড়া, রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা থাকবে এবং ম্যাচিং ভোটাররা কমিশনের সাইটে গিয়ে নিজেরাই তথ্য সংগ্রহ করতে পারবেন।
Home
OTHER NEWS
আদালতের নজরদারিতেই হোক SIR! ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি





