আত্মীয়তার মধুর সম্বোধন কীভাবে বদলে গেল সস্তা গালিতে? জানলে অবাক হবেন এই শব্দের আসল ইতিহাস!

ভাষাগত উৎস ঘাঁটলে দেখা যায়, ‘শালা’ শব্দটির মূল উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ ‘শ্যালক’ বা বাংলায় যার অর্থ স্ত্রীয়ের ভাই বা শ্যালক এবং বোনের ক্ষেত্রে ‘শালী’ থেকে। প্রাচীনকালে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একপক্ষের তুলনায় অন্যপক্ষকে একটু নীচু চোখে দেখার এক মানসিকতা সমাজজীবনে শিকড় গেড়েছিল। বিশেষ করে কনে পক্ষ বা মেয়ের বাড়ির লোকজনকে সামাজিক দিক থেকে কিছুটা হীন বা অবহেলার চোখে দেখা হতো। এই মানসিকতার বশবর্তী হয়েই মূলত জামাইবাবু বা কনে পক্ষের পুরুষ আত্মীয়দের উদ্দেশ্য করে ‘শালা’ সম্বোধনটিকে চরম তাচ্ছিল্য, উপহাস ও অবমাননার হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করা হয়।
সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখে মুখে ফিরতে ফিরতে এই সৌজন্যমূলক পারিবারিক সম্বোধনটি তার আসল অর্থ সম্পূর্ণ হারিয়ে ফেলে এবং চূড়ান্ত অপমানজনক ও আক্রমণাত্মক গালির রূপ নেয়। কাউকে হেয় প্রতিপন্ন করা, তার ওপর নিজের মানসিক আধিপত্য বিস্তার করা কিংবা সমাজমাধ্যমের বুলিতে কাউকে তাচ্ছিল্য করার জন্য এই শব্দটির ব্যবহার একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। আজকের দিনে এই শব্দটিকে স্রেফ একটি গালাগাল হিসেবেই দেখা হলেও, এর গভীর সামাজিক বিশ্লেষণ করলে বোঝা যায় যে এটি আদতে একটি নির্দিষ্ট আত্মীয়তার সম্পর্ককে অবমূল্যায়ন করার দীর্ঘকালীন মানসিকতারই এক বিষাক্ত বহিঃপ্রকাশ মাত্র।