মেকআপে লিপস্টিকের ম্যাজিক! কেন লাল রঙের লিপস্টিক দেখলেই সবার নজর আটকে যায় জানেন?
September 12, 2026

মেকআপের দুনিয়ায় লিপস্টিক হলো আসল প্রাণ, আর তার মধ্যে লাল রঙের লিপস্টিকের আকর্ষণ সবসময়ই আলাদা। এটি শুধু মুখের সৌন্দর্যই বাড়ায় না, বরং মনে আলাদা আত্মবিশ্বাস ও পজিটিভ এনার্জি এনে দেয়। মনস্তাত্ত্বিক গবেষণা বলছে, লাল রঙ মানুষের নজর কাড়ে খুব দ্রুত এবং এটি পাওয়ার, অ্যাট্রাকশন ও আত্মবিশ্বাসের প্রতীক।
‘জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’-র এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, লাল রঙ বা লাল লিপস্টিক পরলে মহিলারা অনেক বেশি আকর্ষণীয় ও শক্তিশালী হিসেবে ধরা দেন। অন্যদিকে, ‘ইভোলিউশনারি সাইকোলজি’-র তথ্য অনুযায়ী, প্রাকৃতিক লালচে ঠোঁট সুস্বাস্থ্য ও তারুণ্যের লক্ষণ হিসেবে বিবেচিত হয়, যা রেড লিপস্টিক আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রেও সাহসী ও বোল্ড মেকআপ একজন নারীকে আরও আত্মবিশ্বাসী ও পেশাদার হিসেবে পরিচিত করতে সাহায্য করে।