আছাড় খেল ভারতীয় টাকা! ১ ডলারের দাম ৯২ ছাড়াল, মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি আরও মহার্ঘ হবে জীবন?

ভারতীয় মুদ্রার ইতিহাসে এক কালো দিন! মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে ডলারের চাহিদা তুঙ্গে ওঠায় রেকর্ড পতন ঘটল রুপির। শুক্রবার ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯২.৪৩ টাকা, যা এ যাবৎকালের সর্বনিন্ম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া এবং বিদেশী বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়াই এই পতনের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টাকার এই রেকর্ড পতনের সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। ভারত যেহেতু তার প্রয়োজনীয় খনিজ তেলের ৮০ শতাংশের বেশি আমদানি করে, তাই ডলারের দাম বাড়লে আমদানি খরচ বাড়বে, যার ফলে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোজ্য তেল, ইলেকট্রনিক্স পণ্য ও ল্যাপটপ-মোবাইলের দামও বাড়তে পারে। যারা বিদেশে পড়াশোনা করছেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের খরচ একধাক্কায় অনেকটা বেড়ে যাবে। মুদ্রাস্ফীতির এই আশঙ্কায় এখন কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy